Tuesday, November 13, 2018

অদ্ভুত আধার এক


মোহনীয় রাত্রী বুকে এক অনুমেয় অন্ধকারের প্রলেপ
যেনো আঁধারের সব রঙ হৃদয়ের আকাঙ্ক্ষায় আঁকা-
অদ্ভুত অন্ধকার এক
। রাত্রীর শামিয়ানায় জোনাকী
ভিড় করে আলো আঁধারী কোমল সবুজাভ ছন্দে অধীর
।
এরপর রাত বাড়লে অবৈধ নেশার মত রক্তে ছড়াও তুমি
প্রাণপনে লড়ে যাই
। বিকট অন্ধকার নৈশব্দ প্রেমে কোমল।
সময়ের যোনীতে কেবল আদ্র প্রেমের অনর্গল সুখ
।
কবিতার অক্ষরে অক্ষরে জমা হয়ে কাব্য গড়ছে প্রেমের
।
আমিও প্রবল ভ্রমে মিশকালো অন্ধকারের স্তনে ডুবে যাই
ছিঃ বলে তুমি দূরে ঠেলো না
। আজ রাতের অন্ধকার
বড় কাংখিত
। রাত্রীর মশারীতে আমাদেরই প্রেমের জাল।
যতই বদল হোক তোমার পরিবর্তিত ধরণীর মত অনিমেষ
আমিও অবুচল রাত্রির হেমে লুফে নেবো তোমার নির্যাস
।

No comments:

Post a Comment