Tuesday, November 13, 2018

সান্ত্বনা


স্পর্ধিত বাসনায় কতই না ভেসেছি জীবনের উড়ুক্কু অবাধ্যতায়
কে বলে কেউ নেই আমার! আমার আছে মস্ত একটা "তুমি"
চপল চাঞ্চল্য কবেকার জড়তায় জিয়নকাঠি হয়ে জাগালো
।
মনে হয় অষ্টপ্রহর আস্টেপৃষ্ঠে ধরে রাখি তোমায় শক্ত করে
।
অন্য ভুবনে আবাস গড়া তোমার
। তাই কবিতার অক্ষরে বাঁধি তোমায়
মাঝে মাঝে দেবী ভেবে স্মরি, কখনো বা কাঙ্ক্ষিত প্রেমের তিলোত্তমা
।
শেষবারের আগের বার! মনে আছে? রেল ছুটছে
। তুমি কামড়ায় চেপে।
দূর প্ল্যাটফর্মে আমি সিগারেট হাতে
। এক পলক আবার দেখতে চেয়েছ তুমি।
সলিলয়েডের পরাবাস্তব আয়নায় মেলে ধরলাম তোমায়, কি যে অভিমান!
এরপর স্বপ্ন সঙ্গমে বিভোর ছিলাম
। প্রাণের মাতমে তুমি ছিলে সুখের অন্নপূর্ণা।
কখনো তোমায় পাওয়া হলো কি জৈবিক সঙ্গমে? কি জানি!
জানি মধ্যরাতে আজো তোমার বিছানার ভাজে অন্যকোনো রমন গন্ধ
।
মাঝে মাঝে দহনেও সুখ আসে
। প্রিয়জনের নির্ভার ভাবনায় সুখ।
প্রিয়মুখের অপরাধবোধ কাটিয়ে তুলে প্রশান্তির লম্বা শ্বাসে সুখ
।
যদি দীর্ঘশ্বাস জমে তবে তাও সার্থক
। অন্ধকারে নামে বালিয়াড়ি রোদ।
কোনো এক দূর সময়ের মোহে ঘ্রাণে ছিল যেই চেনা ঘাম, উদ্ভাসিত প্রেমে
সে ঘ্রাণ মরিবেনা কোনো অঘ্রাণে
। যেভাবে রেখেছিলে সেভাবেই রবে।
দূর থেকে আজো কোনো নিস্তরঙ্গ নৈশব্দ সুর বলে- তুই বড় একা,
জানি সে বড় ভুল, একা নই কভু
। কিছু কিছু স্মৃতি আর বিস্মৃত মুখ।
জীবনের পূর্ণতা তোমার প্রেমে
। সেই স্বাদ অম্লান, নাইবা এলে আগেকার মত।
অশরীরী সত্ত্বায় তুমি তো দাঁড়িয়ে আছোই ফেরার ট্রেনের প্ল্যাটফর্মে
।

No comments:

Post a Comment