Thursday, May 28, 2026

তোমার তৃপ্ত স্বরে

 আজকে সকল সুখ পাখিরা ভিড়লো তোমার দ্বারে

মিলিয়ে গেলো দু:খ বেদন সুখের অভিসারে।

ভুবন জুড়ে সুখ বিছিয়ে থাকবে চিরন্তন

লেজ গুটিয়ে শোকগুলো সব, প্রেমের রোমন্থন

যাক ভেসে সব নৈরাশ্য তোমার ত্রিপ্ত স্বরে

ইচ্ছেরা সব মেলুক ডানা আবার নতুন করে।

তুলির আচঁর প্রেম এঁকে যাক তোমার চিত্ত খেয়ায়

মিশকালো সব আঁধার গুলো ব্যস্ত বিদায় নেয়ায়।

আবির এসে সন্ধ্যাকাশে রঙ ছড়িয়ে যাক,

মান অভিমান সব ফুরিয়ে আসুক প্রেমের ডাক।

রঙ্গন কুটির সুবাস দিয়ে স্বপ্ন কুড়োক বেশ  

নও গো হে আজ একলা তুমি, দু:খ নিরুদ্দেশ।

No comments:

Post a Comment